--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০০৪" description: "২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-919.html act_id: 919 enacted_at: 2004-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 27323 slug: সংক্ষিপ্ত-শিরোনামা-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-919/section-27323.html - id: 27324 slug: ২০০৪০৫-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৭২৭৫২৩৫৯৯০০০-টাক url: http://bdlaws.minlaw.gov.bd/act-919/section-27324.html - id: 27325 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-919/section-27325.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০০৪ # নির্দিষ্টকরণ আইন, ২০০৪ > [!Preamble] > ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-919/section-27323.html) ^sec-1 1. এই আইন [[act-919\|নির্দিষ্টকরণ আইন, ২০০৪]] নামে অভিহিত হইবে৷ 2. ইহা ১লা জুলাই, ২০০৪ইং তারিখে কার্যকর হইবে৷ ##### [ধারা ২: ২০০৪-০৫ অর্থ- বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৭২৭৫২,৩৫,৯৯,০০০/- টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-919/section-27324.html) ^sec-2 ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত বাহাত্তর হাজার সাতশত বায়ান্ন কোটি পঁয়ত্রিশ লক্ষ নিরানব্বই হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-919/section-27325.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল: