--- title: "ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫" description: "ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের লক্ষ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর; যেহেতু বিশ্বস্বাস্থ্য সংস্থার ৫৬তম সম্মেলনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুত্সাহিত করার জন্য Framework Convention on Tobacco Control (FCTC) নামীয় কনভেনশনে বাংলাদেশ ১৬ জুন, ২০০৩ [খ্রিষ্টাব্দ] তারিখে স্বাক্ষর এবং ১০ মে, ২০০৪ [খ্রিষ্টাব্দ] তারিখে অনুস্বাক্ষর করিয়াছে; এবং যেহেতু উক্ত কনভেনশনের বিধানাবলী বাংলাদেশে কার্যকর করার লক্ষ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্যের উত্পাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-927.html act_id: 927 enacted_at: 2005-03-15 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 27984 slug: সংক্ষিপ্ত-শিরোনামা-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27984.html - id: 27985 slug: সংজ্ঞা url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27985.html - id: 27986 slug: অন্যান্য-আইনের-প্রয়োগ url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27986.html - id: 27988 slug: তামাকজাত-দ্রব্যের-বিজ্ঞাপন-ও-প্রচারণা-নিষিদ্ধ-এবং-পৃষ্ঠপোষকত url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27988.html - id: 27989 slug: অটোমেটিক-ভেন্ডিং-মেশিন-স্থাপন-নিষিদ্ধ url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27989.html - id: 42684 slug: অপ্রাপ্ত-বয়স্ক-ব্যক্তির-নিকট-তামাক-বা-তামাকজাত-দ্রব্য-বিক্র url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-42684.html - id: 56216 slug: শিক্ষা-প্রতিষ্ঠান-হাসপাতাল-ক্লিনিক-খেলাধুলার-স্থান-ইত্যাদির- url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-56216.html - id: 56220 slug: কুম্ভি-পাতা-টেন্ডু-পাতার-বিড়ি-ইত্যাদি-নিষিদ্ধ url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-56220.html - id: 56221 slug: তামাকজাত-দ্রব্যের-সাথে-আসক্তিমূলক-দ্রব্য-ব্যবহার-নিষিদ্ধ url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-56221.html - id: 27990 slug: বিলুপ্ত url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27990.html - id: 27991 slug: সতর্কতামূলক-নোটিশ-প্রদর্শন url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27991.html - id: 27992 slug: কর্তৃত্বপ্রাপ্ত-কর্মকর্তার-ক্ষমতা url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27992.html - id: 27993 slug: তামাকজাত-দ্রব্যের-প্যাকেটে-স্বাস্থ্য-ও-অন্যান্য-ক্ষতি-সম্পর্ url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27993.html - id: 56222 slug: স্ট্যান্ডার্ড-প্যাকেজিং-ব্যতীত-তামাকজাত-দ্রব্য-বিক্রয়ের-উপর url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-56222.html - id: 27994 slug: তামাকজাত-দ্রব্য-আমদানির-ক্ষেত্রে-উপাদান-সম্পর্কিত-তথ্য-প্রদা url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27994.html - id: 27995 slug: তামাক-ও-তামাক-জাতীয়-ফসল-উৎপাদন-ও-ব্যবহার-নিরুৎসাহিতকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27995.html - id: 27996 slug: জনসেবক url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27996.html - id: 27997 slug: অপরাধ-বিচারার্থ-গ্রহণ-এবং-জামিনযোগ্য url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27997.html - id: 27998 slug: কোম্পানী-কর্তৃক-অপরাধ-সংঘটন url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27998.html - id: 42686 slug: জাতীয়-তামাক-নিয়ন্ত্রণ-সেল-গঠন-ইত্যাদি url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-42686.html - id: 27999 slug: বিধি-প্রণয়নের-ক্ষমতা url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27999.html - id: 28000 slug: মূল-পাঠ-এবং-ইংরেজীতে-পাঠ url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-28000.html - id: 28001 slug: রহিতকরণ-ও-হেফাজত url: http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-28001.html --- # ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ # ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ > [!Preamble] > ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের লক্ষ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন > যেহেতু ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর; > যেহেতু বিশ্বস্বাস্থ্য সংস্থার ৫৬তম সম্মেলনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুত্সাহিত করার জন্য Framework Convention on Tobacco Control (FCTC) নামীয় কনভেনশনে বাংলাদেশ ১৬ জুন, ২০০৩ > খ্রিষ্টাব্দ তারিখে স্বাক্ষর এবং ১০ মে, ২০০৪ > খ্রিষ্টাব্দ তারিখে অনুস্বাক্ষর করিয়াছে; এবং > যেহেতু উক্ত কনভেনশনের বিধানাবলী বাংলাদেশে কার্যকর করার লক্ষ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্যের উত্পাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27984.html) ^sec-1 1. এই আইন [[act-927\|ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫]] নামে অভিহিত হইবে৷ 2. সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে: তবে শর্ত থাকে যে, এই আইনের বিভিন্ন ধারা কার্যকর করার জন্য ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা যাইবে৷ *এস, আর, ও নং ৭১-আইন/২০০৫, তারিখ: ২৩ মার্চ, ২০০৫ ইং দ্বারা ১২ চৈত্র ১৪১১ বঙ্গাব্দ মোতাবেক ২৬ মার্চ, ২০০৫ খ্রীস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে। ##### [ধারা ২: সংজ্ঞা](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27985.html) ^sec-2 বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- 1. [^3] “কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা” অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা তাঁহার সমমানের বা তদূর্ধ্ব পদমর্যাদার স্বাস্থ্য অধিদপ্তরের কোন কর্মকর্তা এবং এতদ্‌সংশ্লিষ্ট দায়িত্বপালনের জন্য কোন আইনের অধীন, বা সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, ক্ষমতাপ্রাপ্ত যে কোন বা সকল কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবে; 2. [^4] 'কুম্ভি পাতা বা টেন্ডু পাতার বিড়ি' অর্থ কুম্ভি পাতা বা টেন্ডু পাতায় মোড়ানো বা তৈরিকৃত বিড়ি এবং অন্য কোনো গাছের পাতা দ্বারা মোড়ানো বা তৈরিকৃত বিড়িও ইহার অন্তর্ভুক্ত হইবে, কিন্তু কাগজ দ্বারা মোড়ানো প্রচলিত বিড়ি ইহার অন্তর্ভুক্ত হইবে না; 3. [^5] 'তামাক' অর্থ কোনো নিকোটিয়ানা টাবাকাম বা নিকোটিয়ানা রাসটিকার শ্রেণিভুক্ত উদ্ভিদ বা এতদসম্পর্কিত অন্য কোনো উদ্ভিদ বা উহাদের কোনো পাতা বা ফল, শিকড়, ডাল বা উহার কোনো অংশ; 4. [^6] 'তামাকজাত দ্রব্য' অর্থ তামাক, তামাক পাতা বা উহার নির্যাস হইতে প্রস্তুতকৃত যে-কোনো দ্রব্য, যাহা চোষণ বা চিবানোর মাধ্যমে গ্রহণ করা যায় বা ধূমপানের মাধ্যমে শ্বাসের সহিত টানিয়া লওয়া যায় বা অন্য কোনোভাবে সেবন করা যায় এবং বিড়ি, সিগারেট, চুরুট, গুল, জর্দা, খৈনী, সাদাপাতা, সিগার, হুক্কা বা পাইপের ব্যবহার্য মিশ্রণ (mixture) ইহার অন্তর্ভুক্ত হইবে; 5. “ধূমপান” অর্থ কোন তামাকজাত দ্রব্যের ধোঁয়া শ্বাসের সহিত টানিয়া নেওয়া বা বাহির করা, এবং কোন প্রজ্বলিত তামাকজাত দ্রব্য ধারণ করা বা নিয়ন্ত্রণ করাও ইহার অন্তর্ভুক্ত হইবে; 6. “ধূমপান এলাকা” অর্থ কোন পাবলিক প্লেস বা পাবলিক পরিবহণে ধূমপানের জন্য নির্দিষ্টকৃত কোন এলাকা; 7. [^7] পাবলিক প্লেস' অর্থ সরকারি-বেসরকারি মালিকানা নির্বিশেষে জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য যে-কোনো স্থান যেমন: শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র (indoor work place), হাসপাতাল ভবন, ক্লিনিক ভবন ও ডায়াগনস্টিক সেন্টার ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্রবন্দর ভবন, নৌ-বন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন ও প্লাটফর্ম, বাস টার্মিনাল ভবন, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, যে-কোনো ধরণের হোটেল, রেস্টুরেন্ট, খাবার দোকান, কফি হাউজ এবং উল্লিখিত পাবলিক প্লেসমূহের প্রাঙ্গণ, কমিউনিটি সেন্টারসহ যে-কোনো ধরণের সামাজিক অনুষ্ঠানস্থল, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা, পাবলিক পরিবহণে আরোহণের উদ্দেশ্যে যাত্রীদের অপেক্ষার জন্য নির্দিষ্ট সারিসহ সেবাগ্রহণের নিমিত্ত মানুষের যে-কোনো সারি অথবা সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, সময় সময় ঘোষিত অন্য যে-কোনো বা সকল স্থান;"; ব্যাখ্যা―পাবলিক প্লেস-এর সংজ্ঞার্থে অন্তর্ভুক্ত সকল ভবনের বারান্দা, প্রবেশ ও বহির্গমন গেইট এবং ভবন সংশ্লিষ্ট এলাকা তাহা আচ্ছাদিত বা উন্মুক্ত যেভাবেই হউক না কেন, ভবনের সামনে ও পেছনের মাঠ, উন্মুক্ত স্থান বা বাগানও ইহার অন্তর্ভুক্ত হইবে; 8. “পাবলিক পরিবহণ” অর্থ মোটর গাড়ী, বাস, রেলগাড়ী, ট্রাম, জাহাজ, লঞ্চ, [^8]যান্ত্রিক ও অযান্ত্রিক সকল প্রকার জন-যানবাহন, উড়োজাহাজ এবং সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্দিষ্টকৃত বা ঘোষিত অন্য যে কোন যান; 9. “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; [^9][omitted] 10. [^10] 'ব্যক্তি' অর্থ প্রাকৃতিক সত্তাবিশিষ্ট কোনো ব্যক্তি, কোম্পানি, সমিতি, সংস্থা বা ব্যক্তিসমষ্টি, সংবিধিবদ্ধ হউক বা না হউক, এবং তামাকজাত দ্রব্য উৎপাদনকারী বা পরিবেশনকারীও ইহার অন্তর্ভুক্ত হইবে; 11. [^11] 'স্ট্যান্ডার্ড প্যাকেজিং' অর্থ তামাকজাত দ্রব্যের মোড়কের আকার (shape), আয়তন (size), মোড়কের উপাদান, মোড়কজাতকরণ এবং মোড়কে তামাকজাত দ্রব্যের পরিমাণ ও সংখ্যাসংক্রান্ত সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী প্রস্তুতকৃত স্ট্যান্ডার্ড প্যাকেজিং। ##### [ধারা ৩: অন্যান্য আইনের প্রয়োগ](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27986.html) ^sec-3 এই আইনের বিধানাবলী, উহাতে ভিন্নরূপ কিছু না থাকিলে, the Railways, Act, 1890 (Act IX of 1890), [^12][omitted], the [[act-511\|Dhaka Metropolitan Police Ordinance, 1976]] (Ord. No. III of 1976), the [[act-578\|Chittagong Metropolitan Police Ordinance, 1978]] (Ord. No. XLVIII of 1978), the [[act-692\|Khulna Metropolitan Police Ordinance, 1985]] (Ord. No. LII of 1985) এবং [[act-765\|রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২]] (১৯৯২ সনের ২৩ নং আইন) [^13][,সিলেট মহানগরী পুলিশ আইন, , ২০০৯ (২০০৯ সনের ২৩ নং আইন), [[act-1013\|বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯]] (২০০৯ সনের ২৪ নং আইন) [^14][,[[act-1238\|গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮]] (২০১৮ সনের ১৯ নং আইন), [[act-1239\|রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮]] (২০১৮ সনের ২০ নং আইন)]] সহ আপাততঃ বলবত্ অন্য কোন আইন এর অতিরিক্ত, এবং উহাদের হানিকর নয়, বলিয়া গণ্য হইবে৷ ##### [ধারা ৪: পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে 15 [ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার] নিষিদ্ধ](#) ^sec-4 1. [^16] কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার করিতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, সরকার কোনো পাবলিক প্লেসে ধুমপানের জন্য এলাকা নির্দিষ্ট করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবে। 2. [^17] কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক [^18]দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরণের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। ##### [ধারা ৫: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27988.html) ^sec-5 1. [^19] কোন ব্যক্তি- 1. প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোন বই, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড বা সাইনবোর্ডে বা অন্য কোন ভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না; 2. তামাকজাত দ্রব্য ক্রয়ে প্রলুব্ধকরণের উদ্দেশ্যে, উহার কোন নমুনা, বিনামূল্যে বা স্বল্পমূল্যে, জনসাধারণকে প্রদান বা প্রদানের প্রস্তাব করিবেন না বা করাইবেন না; 3. তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার বা উহার ব্যবহার উৎপাদিত করিবার উদ্দেশ্যে, কোন দান, পুরস্কার, বৃত্তি প্রদান, বা কোন অনুষ্ঠানের ব্যয়ভার (sponsor) বহন করিবেন না বা করাইবেন না; 4. [^20] কোনো প্রেক্ষাগৃহে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট মাধ্যম, ওয়েবসাইট, ওয়েবপেইজ, ইলেক্ট্রনিক মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্য-সম্পর্কিত কোনো বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না; 5. বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য ও তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিয়ো, ইন্টারনেট, ওটিটি (Over The Top-OTT) প্লাটফর্ম, অ্যাপস (Apps), মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করিবেন না বা করাইবেন না; 6. তামাকজাত দ্রব্যের ব্র্যান্ড নাম বা মোড়ক, প্যাকেট বা কৌটার অনুরূপ বা সদশ অন্য কোনো দ্রব্য বা পণ্যের মোড়ক, প্যাকেট বা কৌটার উৎপাদন, বিক্রয় বা বিতরণ করিবেন না বা করাইবেন না এবং অন্য কোনো পণ্যের ব্র্যান্ড নাম বা মোড়ক, প্যাকেট বা কৌটার অনুরূপ বা সদৃশ কোনো তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম-এর মোড়ক, প্যাকেট বা কৌটার উৎপাদন, বিক্রয় বা বিতরণ করিবেন না বা করাইবেন না; 7. কোনো ব্যক্তি তামাকজাত দ্রব্য বিক্রয়স্থলে (point of sales) তামাকজাত দ্রব্যের কোনো ধরনের প্যাকেট, কৌটা, খালি বা নমুনা মোড়ক প্রদর্শনসহ যে কোনো উপায়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না;" ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে- 8. "তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার" অর্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা; 9. "ইন্টারনেট" বলিতে [[act-950\|তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬]]-এর ধারা ২ এর দফা (৮) এ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী ইন্টারনেটকে বুঝাইবে; 10. "ইলেকট্রনিক মেইল" বলিতে [[act-950\|তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬]]-এর ধারা ২ এর দফা (৯) এ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী ইলেকট্রনিক মেইলকে বুঝাইবে।] 2. উপ-ধারা (১) এর দফা (ঙ) এর কোন কিছুই তামাক বিরোধী স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রচারণার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। 3. [^21] অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (Corporate Social Responsibility) নামে কোনো তামাক বা তামাকজাত দ্রব্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, সাইন, ট্রেডমার্ক ও প্রতীক ব্যবহার করা যাইবে না এবং কোনো বাণিজ্যিক গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে অথবা কোনো অনুষ্ঠান বা কর্মসূচির নামে কোনো প্রকার সহায়তা প্রদান করা যাইবে না। 4. কোন ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করিলে তিনি অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক [^22]পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। ##### [ধারা ৬: অটোমেটিক ভেন্ডিং মেশিন স্থাপন নিষিদ্ধ](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27989.html) ^sec-6 1. [^23] কোন ব্যক্তি কোন স্থানে তামাকজাত দ্রব্য বিক্রয়ের জন্য অটোমেটিক ভেন্ডিং মেশিন স্থাপন করিতে পারিবেন না। 2. কোন ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করিয়া কোন স্থানে তামাকজাত দ্রব্য বিক্রয়ের জন্য অটোমেটিক ভেন্ডিং মেশিন স্থাপন করিলে তিনি অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। ###### [ধারা ৬ক: অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ, ইত্যাদি](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-42684.html) ^sec-6a 1. [^24] কোন ব্যক্তি অনধিক আঠারো বৎসর বয়সের কোন ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় করিবেন না, অথবা উক্ত ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরণ কাজে নিয়োজিত করিবেন না বা করাইবেন না। 2. কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। ###### [ধারা ৬খ: শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ইত্যাদির সীমানার মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-56216.html) ^sec-6b 1. [^25] কোনো ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় করিবেন না বা করাইবেন না। 2. সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা উপ-ধারা (১) এ উল্লিখিত সীমানার পরিধি বৃদ্ধি করিতে পারিবে। 3. কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। ###### [ধারা ৬গ: কুম্ভি পাতা, টেন্ডু পাতার বিড়ি ইত্যাদি নিষিদ্ধ](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-56220.html) ^sec-6c 1. কোনো ব্যক্তি কুম্ভি পাতা, টেন্ডু পাতা বা অন্য কোনো গাছের পাতা দ্বারা মোড়ানো বিড়ি উৎপাদন, আমদানি, মজুত, বিপণন, বিতরণ, পরিবহণ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় করিবেন না বা করাইবেন না। 2. কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনূর্ধ্ব ৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। 3. এই ধারার অধীন কোনো অপরাধ সংঘটনকারী ব্যক্তি যদি কোম্পানি হয়, তাহা হইলে উক্ত কোম্পানির লাইসেন্স বাতিল, আর্থিক লেনদেন স্থগিত বা জব্দসহ আর্থিক জরিমানা আরোপ করা যাইবে। 4. কোনো ব্যক্তি কুম্ভি পাতা, টেন্ডু পাতা বা অন্য কোনো গাছের পাতা দ্বারা মোড়ানো বিড়ি ব্যবহার করিবেন না। 5. কোনো ব্যক্তি উপ-ধারা (৪) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। ###### [ধারা ৬ঘ: তামাকজাত দ্রব্যের সাথে আসক্তিমূলক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-56221.html) ^sec-6d 1. কোনো ব্যক্তি তামাক ও তামাকজাত দ্রব্যের সহিত কোনো ক্ষতিকর আসক্তিমূলক দ্রব্য যুক্ত করিবেন না বা করাইবেন না। 2. কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনূর্ধ্ব ৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। ##### [বিলুপ্ত](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27990.html) ^sec-27990 [^26][omitted ##### [বিলুপ্ত](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27990.html) ^sec-27990 28[ * * * ]] ##### [ধারা ৮: সতর্কতামূলক নোটিশ প্রদর্শন](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27991.html) ^sec-8 1. [^29] [^30][omitted] প্রত্যেক পাবলিক প্লেসের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক উক্ত স্থানের এক বা একাধিক জায়গায় এবং পাবলিক পরিবহণের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক সংশ্লিষ্ট যানবাহনে “ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” সম্বলিত নোটিশ বাংলা এবং ইরেজী ভাষায় প্রদর্শন করিবার ব্যবস্থা করিবেনি 2. কোন পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনের মালিক, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক [^31]পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরণের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। ##### [ধারা ৯: কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27992.html) ^sec-9 1. এই আইনের বিধান কার্যকর করার উদ্দেশ্যে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা স্ব স্ব অধিক্ষেত্রে [^32]কোনো পাবলিক প্লেস, পাবলিক পরিবহণ এবং তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয়স্থলে ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে প্রবেশ করিয়া পরিদর্শন করিতে পারিবেনি 2. এই আইনের বিধান লংঘন করিয়াছেন এমন কোন ব্যক্তিকে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন পাবলিক প্লেস বা পাবলিক পরিবহণ হইতে বহিষ্কার করিতে পারিবেনি 3. এই আইনের বিধান লংঘন করিয়া কোন ব্যক্তি যদি কোন তামাকজাত দ্রব্য বিক্রয় করেন বা বিক্রয় করার প্রস্তাব করেন, তাহা হইলে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত তামাকজাত দ্রব্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ব্যবহার, হস্তান্তর, ধ্বংস বা বাজেয়াপ্ত করিতে পারিবেন। [^33](৩ক) এই আইনের বিধান লঙ্ঘনপূর্বক কোনো ব্যক্তি তামাকজাত দ্রব্যের বিক্রয়কেন্দ্র বা অন্য কোথাও যদি কোন তামাকজাত দ্রব্যের কোন বিজ্ঞাপন প্রচার বা প্রদর্শন বা অন্য কোনভাবে প্রচারণা করিলে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত অবৈধ প্রচার বন্ধ করিতে এবং প্রচারণা সামন্ত্রী বা উপকরণ অপসারণ করিবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশনা প্রদান করিতে পারিবেন, উক্তরূপ নির্দেশ সত্ত্বেও উক্ত অবৈধ প্রচার বন্ধ না করিলে এবং প্রচারণা সামন্ত্রী বা উপকরণ অপসারণ না করিলে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত বিজ্ঞাপন প্রচার বন্ধ বা উপকরণ অপসারণের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন এবং প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারিবেন। 4. [^34]উপ-ধারা (৩) ও (৩ক) এর অধীন কোন কার্যক্রম গৃহীত হইলে তত্সম্পর্কে কার্যক্রম গ্রহণের ৭ দিনের মধ্যে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা সরকারকে লিখিতভাবে অবহিত করিবেন৷ ##### [ধারা ১০: তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য ও অন্যান্য ক্ষতি সম্পর্কিত সচিত্র সতর্কবাণী মুদ্রণ, ইত্যাদি](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27993.html) ^sec-10 1. [^35] [^36] তামাকজাত দ্রব্যের সকল ধরনের প্যাকেট, মোড়ক, কার্টন, বস্তা ও কৌটার উভয় পার্শ্বে মূল প্রদর্শনী তল বা যে সকল প্যাকেটে দুইটি প্রধান পার্শ্বদেশ নাই সেই সকল প্যাকেটের মূল প্রদর্শনী তলের উপরিভাগে অন্যূন শতকরা ৭৫ (পঁচাত্তর) ভাগ পরিমাণ স্থান জুড়িয়া তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কে, রঙ্গিন ছবি ও লেখাসম্বলিত স্বাস্থ্যসম্পর্কিত সতর্কবাণী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বাংলায় মুদ্রণ করিতে হইবে। 2. তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টন বা কৌটায় নিম্নবর্ণিত সচিত্র সতর্কবাণী মুদ্রণ করিতে হইবে, যথা:- 1. ধূমপানে ব্যবহৃত তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে:- 1. ধূমপানের কারণে গলায় ও ফুসফুসে ক্যান্সার হয়; 2. ধূমপানের কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়; 3. ধূমপানের কারণে স্ট্রোক হয়; 4. ধূমপানের কারণে হৃদরোগ হয়; 5. পরোক্ষ ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয়; 6. ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয়; 2. ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে:- 1. তামাকজাত দ্রব্য সেবনে মুখে ও গলায় ক্যান্সার হয়; 2. তামাকজাত দ্রব্য সেবনে গর্ভের সন্তানের ক্ষতি হয়; 3. বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন সতর্কবাণী। 3. বাংলাদেশে বিক্রিত তামাকজাত দ্রব্যের সকল প্যাকেট, মোড়ক, কার্টন ও কৌটায় “শুধুমাত্র বাংলাদেশে বিক্রয়ের জন্য অনুমোদিত” মর্মে একটি বিবৃতি [^37]এবং উৎপাদনের তারিখ উল্লেখসহ মুদ্রিত না থাকিলে বাংলাদেশে কোনো তামাকজাত দ্রব্য বিক্রয় করা যাইবে না। 4. জনস্বাস্থ্যের উপর প্রভাব ও ঝুঁকি সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা তৈরির উদ্দেশ্যে, তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন, কৌটা বা মোড়কে ব্র্যান্ড এলিমেন্ট (যেমন- লাইট, মাইল্ড, লো-টার, এক্সট্রা, আল্ট্রা শব্দ) ব্যবহার করা যাইবে না। 5. উপ-ধারা (২) এ উল্লিখিত সচিত্র সতর্কবাণী এবং উপ-ধারা (৩) এ উল্লিখিত বিবৃতি [^38]এবং উৎপাদনের তারিখ তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টন ও কৌটায় মুদ্রণ পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। 6. কোন ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করিলে তিনি অনূর্ধ্ব ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন।] 7. [^39] এই ধারার অধীন কোনো অপরাধ সংঘটনকারী ব্যক্তি যদি কোম্পানি হয়, তাহা হইলে উক্ত কোম্পানির সংশ্লিষ্ট মালামাল জব্দসহ কোম্পানির মালিক, ব্যবস্থাপক বা সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি অনুর্ধ্ব ৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন এবং উক্ত কোম্পানির তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের লাইসেন্স বাতিল করা যাইবে। ###### [ধারা ১০ক: স্ট্যান্ডার্ড প্যাকেজিং ব্যতীত তামাকজাত দ্রব্য বিক্রয়ের উপর বিধিনিষেধ](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-56222.html) ^sec-10a 1. [^40] অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি মোড়ক বা কৌটা ব্যতীত তামাকজাত দ্রব্য বিক্রয় করিবেন না বা করাইবেন না। 2. উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক ও কৌটার আকার, আয়তন ও ওজন, উহাতে তামাক ও তামাকজাত দ্রব্যের সংখ্যা ও পরিমাণ, উৎপাদনের তারিখ এবং কুইটলাইন হেল্প নম্বর মুদ্রণ সংক্রান্ত বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে। 3. কোনো ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করিলে তিনি অনূর্ধ্ব ১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ৫,০০০ (পঁচ হাজার) টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। 4. এই ধারার অধীন কোনো অপরাধ সংঘটনকারী ব্যক্তি যদি কোম্পানি হয়, তাহা হইলে উক্ত কোম্পানির সংশ্লিষ্ট মালামাল জব্দসহ কোম্পানির মালিক, ব্যবস্থাপক বা সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি অনূর্ধ্ব ৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন এবং উক্ত কোম্পানির তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের লাইসেন্স বাতিল করা যাইবে। ##### [ধারা ১১: তামাকজাত দ্রব্য আমদানির ক্ষেত্রে উপাদান সম্পর্কিত তথ্য প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27994.html) ^sec-11 1. তামাকজাত দ্রব্য আমদানির সময় সংশ্লিষ্ট আমদানিকারক উক্ত আমদানিতব্য দ্রব্যে ব্যবহৃত প্রতিটি উপাদানের পরিমাণ উল্লেখ করিয়া সরকারের নিকট প্রতিবেদন দাখিল করিবেনি 2. উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন দাখিল না করিয়া কোন ব্যক্তি তামাকজাত দ্রব্য আমদানি করিলে যে কোন সময় উক্তরূপ দ্রব্য বাজেয়াপ্ত করা যাইবে৷ ##### [ধারা ১২: তামাক ও তামাক জাতীয় ফসল উৎপাদন ও ব্যবহার নিরুৎসাহিতকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27995.html) ^sec-12 তামাকজাত দ্রব্য উৎপাদন ও উহার ব্যবহার ক্রমাগত নিরুৎসাহিত করিবার জন্য উদ্বুদ্ধ, এবং তামাকজাত সামগ্রীর শিল্প স্থাপন, তামাক জাতীয় ফসল উৎপাদন ও চাষ নিরুৎসাহিত, করিবার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করিতে পারিবে।[^41] ##### [ধারা ১৩: জনসেবক](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27996.html) ^sec-13 কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা এই আইনের অধীন দায়িত্ব পালনকালে The [[act-11\|Penal Code, 1860]] (Act XLV of 1860) এর section 21 এ যে অর্থে জনসেবক (Public Servant) কথাটি ব্যবহৃত হইয়াছে সেই অর্থে জনসেবক (Public Servant) বলিয়া গণ্য হইবেন৷ ##### [ধারা ১৪: অপরাধ বিচারার্থ গ্রহণ এবং জামিনযোগ্য](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27997.html) ^sec-14 1. The [[act-75\|Code of Criminal Procedure, 1898]] (Act V of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন সকল অপরাধ- 1. আমলযোগ্য (Cognizable) এবং জামিনযোগ্য (Bailable) হইবে; 2. যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারযোগ্য হইবে৷ 2. [^42] এই আইনের অধীন কোনো অভিযোগ দায়ের ও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি প্রযোজ্য হইবে। ##### [ধারা ১৫: কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27998.html) ^sec-15 1. [^43] এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনকারী ব্যক্তি যদি কোম্পানী হয়, তাহা হইলে উক্ত কোম্পানীর মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোন কর্মকর্তা বা এজেন্ট উক্তরূপ অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেনি ব্যাখ্যা৷- এই ধারায়- (ক) ”কোম্পানী” বলিতে কোন সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারী কারবার, সমিতি বা সংগঠনকেও বুঝাইবে; (খ) বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে “পরিচালক” বলিতে কোন অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্যকেও বুঝাইবে৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোম্পানী কোন আইনগত ব্যক্তিসত্ত্বা বিশিষ্ট সংস্থা (Body Corporate) হইলে, উক্ত উপ-ধারায় উল্লিখিত ব্যক্তিকে অভিযুক্ত ও দোষী করা ছাড়াও উক্ত কোম্পানীকে আলাদাভাবে একই কার্যধারায় অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা যাইবে, তবে ফৌজদারী মামলায় উহার উপর সংশ্লিষ্ট বিধান অনুসারে শুধু অর্থদণ্ড আরোপ করা যাইবে। ###### [ধারা ১৫ক: জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল গঠন, ইত্যাদি](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-42686.html) ^sec-15a 1. [^44] এই আইনের সুষ্ঠু বাস্তবায়ন, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিবীক্ষণ, গবেষণা এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীন “জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল” নামে একটি সেল থাকিবে। 2. উক্ত সেলের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে। ##### [ধারা ১৬: বিধি প্রণয়নের ক্ষমতা](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-27999.html) ^sec-16 সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে৷ ##### [ধারা ১৭: মূল পাঠ এবং ইংরেজীতে পাঠ](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-28000.html) ^sec-17 এই আইনের মূল পাঠ বাংলাতে হইবে এবং ইংরেজীতে অনূদিত উহার একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English text) থাকিবে: তবে শর্ত থাকে যে, বাংলা ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে৷ ##### [ধারা ১৮: রহিতকরণ ও হেফাজত](http://bdlaws.minlaw.gov.bd/act-927/section-28001.html) ^sec-18 1. এই আইন বলবত্ হইবার সংগে সংগে- 1. [^45] The [[act-113\|Juvenile Smoking Act, 1919]] (Ben. Act, II of 1919) ;] 2. The East Bengal Prohibition of Smoking in Show Houses Act, 1952 (E.B. Act XIII of 1952); এবং 3. তামাকজাত সামগ্রী বিপণন (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ৪৫ নং আইন) রহিত হইবে৷ 2. উক্তরূপ রহিত হওয়া সত্ত্বেও, রহিত আইনসমূহের অধীন কোন মামলা বিচারাধীন থাকিলে বা অন্য কোন কার্যধারা চলমান থাকিলে উহা এমনভাবে অব্যাহত থাকিবে যেন এই আইন প্রণীত হয় নাই৷ ## Footnotes ## References [^1]: "খ্রিষ্টাব্দ" শব্দ "ইং” শব্দের পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ধারা ২ বলে প্রতিস্থাপিত। [^3]: দফা (ক), (খ) ও (গ) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ২(ক) ধারাবলে প্রতিস্থাপিত। [^4]: দফা (কক) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ধারা ৩(ক) বলে সন্নিবেশিত । [^5]: দফা (খ) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ধারা ৩(খ) বলে প্রতিস্থাপিত। [^6]: দফা (গ) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন)) এর ধারা ৩(গ) বলে প্রতিস্থাপিত। [^7]: দফা (চ) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৩(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত। [^8]: 'যান্ত্রিক ও অযান্ত্রিক' শব্দগুলি 'যান্ত্রিক' শব্দটির পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৩(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত। [^9]: 'এবং' শব্দটি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৩(চ) ধারাবলে বিলুপ্ত। [^10]: দফা (ঝ) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৩(ছ) ধারাবলে প্রতিস্থাপিত। [^11]: দফা (ঞ) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৩(জ) ধারাবলে সংযোজিত। [^12]: “the [[act-113\|Juvenile Smoking Act, 1919]] (Ben. Act, II of 1919)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীগুলি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত। [^13]: “, সিলেট মহানগরী পুলিশ আইন, , ২০০৯ (২০০৯ সনের ২৩ নং আইন), বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯ (২০০৯ সনের ২৪ নং আইন)” কমাগুলি, শব্দগুলি, সংখ্যাগুলি এবং বন্ধনীগুলি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত। [^14]: “,[[act-1238\|গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮]] (২০১৮ সনের ১৯ নং আইন), [[act-1239\|রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮]] (২০১৮ সনের ২০ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি, চিহ্নগুলি এবং বন্ধনীগুলি "(২০০৯ সনের ২৪ নং আইন)" সংখ্যাগুলি, শব্দগুলি এবং বন্ধনীর পর ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৪ ধারাবলে সংযোজিত। [^15]: 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার' শব্দগুলি 'ধূমপান' শব্দটির পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত। [^16]: উপ-ধারা (১) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৫(খ) ধারাবলে প্রতিস্থাপিত। [^17]: উপ-ধারা (২) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত। [^18]: 'দুই হাজার টাকা' শব্দগুলি 'তিনশত টাকা' শব্দগুলির পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৫(গ) ধারাবলে প্রতিস্থাপিত। [^19]: ধারা ৫ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত। [^20]: দফা (ঘ), (ঙ), (চ), (ছ) ও ব্যাখ্যাসমুহ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত। [^21]: উপ-ধারা (৩) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত। [^22]: 'পাঁচ লক্ষ টাকা' শব্দগুলি 'এক লক্ষ টাকা' শব্দগুলির পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৬(গ) ধারাবলে প্রতিস্থাপিত। [^23]: ধারা ৬ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। [^24]: ধারা ৬ক ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে সন্নিবেশিত। [^25]: ধারা ৬খ, ৬গ ও ৬ঘ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৭ ধারাবলে সন্নিবেশিত। [^26]: ধারা ৭ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৮ ধারাবলে বিলুপ্ত। [^27]: ধারা ৭ক ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৮ ধারাবলে সন্নিবেশিত। [^28]: ধারা ৭ক ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৮ ধারাবলে বিলুপ্ত। [^29]: উপ-ধারা (১) রূপে ধারা ৮ এর বিদ্যমান বিধান সংখ্যায়িত এবং উপ-ধারা (২) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ৯ ধারাবলে সংযোজিত। [^30]: 'ধারা ৭ এর অধীন ধূমপান এলাকা হিসাবে চিহ্নিত বা নির্দিষ্ট স্থানের বাহিরে' শব্দগুলি ও সংখ্যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৯(ক) ধারাবলে বিলুপ্ত। [^31]: 'পাঁচ হাজার টাকা' শব্দগুলি 'এক হাজার টাকা' শব্দগুলির পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত। [^32]: 'কোনো পাবলিক প্লেস, পাবলিক পরিবহণ এবং তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয়স্থলে ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে' শব্দগুলি 'কোনো পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে' শব্দগুলির পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ১০(ক) ধারাবলে প্রতিস্থাপিত। [^33]: উপ-ধারা (৩ক) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ১০(খ) ধারাবলে প্রতিস্থাপিত। [^34]: 'উপ-ধারা (৩) ও (৩ক) এর অধীন' শব্দগুলি, চিহ্নগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী 'উপ-ধারা (৩) এর অধীন' শব্দগুলি, চিহ্নগুলি, সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ১০(গ) ধারাবলে প্রতিস্থাপিত। [^35]: ধারা ১০ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত। [^36]: উপ-ধারা (১) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ১১(ক) ধারাবলে প্রতিস্থাপিত। [^37]: 'এবং উৎপাদনের তারিখ উল্লেখসহ' শব্দগুলি 'বিবৃতি' শব্দের পর ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ১১(খ) ধারাবলে সংযোজিত। [^38]: 'এবং উৎপাদনের তারিখ' শব্দগুলি 'বিবৃতি' শব্দের পর ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ১১(গ) ধারাবলে সংযোজিত। [^39]: উপ-ধারা (৭) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ১১(ঘ) ধারাবলে সংযোজিত। [^40]: ধারা ১০ক ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ১২ ধারাবলে সন্নিবেশিত। [^41]: ধারা ১২ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত। [^42]: উপ-ধারা (২) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯১ নং আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত। [^43]: উপ-ধারা (১) রূপে ধারা ১৫ এর বিদ্যমান বিধান সংখ্যায়িত এবং উপ-ধারা (২) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ১২ ধারাবলে সংযোজিত। [^44]: ধারা ১৫ক ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ১৩ ধারাবলে সন্নিবেশিত। [^45]: দফা (ক) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ১৬ নং আইন) এর ১৪ ধারাবলে সন্নিবেশিত।