--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৫" description: "২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-929.html act_id: 929 enacted_at: 2005-06-16 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 28054 slug: সংক্ষিপ্ত-শিরোনামা url: http://bdlaws.minlaw.gov.bd/act-929/section-28054.html - id: 28055 slug: ২০০৪২০০৫-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৪৮৯৫৩২৯০০০০-টা url: http://bdlaws.minlaw.gov.bd/act-929/section-28055.html - id: 28056 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-929/section-28056.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৫ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৫ > [!Preamble] > ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা](http://bdlaws.minlaw.gov.bd/act-929/section-28054.html) ^sec-1 এই আইন [[act-929\|নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৫]] নামে অভিহিত হইবে৷ ##### [ধারা ২: ২০০৪-২০০৫ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৮৯৫,৩২,৯০,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-929/section-28055.html) ^sec-2 ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় উক্ত বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত চার হাজার আটশত পঁচানব্বই কোটি বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-929/section-28056.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷