--- title: "নির্দিষ্টকরণ আইন, ২০০৫" description: "২০০৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ২০০৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-931.html act_id: 931 enacted_at: 2005-06-30 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 28198 slug: সংক্ষিপ্ত-শিরোনামা-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-931/section-28198.html - id: 28199 slug: ২০০৫০৬-অর্থ-বত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৮১৪২৭৮৩৭৫০০০-টাক url: http://bdlaws.minlaw.gov.bd/act-931/section-28199.html - id: 28200 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-931/section-28200.html --- # নির্দিষ্টকরণ আইন, ২০০৫ # নির্দিষ্টকরণ আইন, ২০০৫ > [!Preamble] > ২০০৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি > যেহেতু ২০০৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-931/section-28198.html) ^sec-1 1. এই আইন [[act-931\|নির্দিষ্টকরণ আইন, ২০০৫]] নামে অভিহিত হইবে৷ 2. ইহা ১লা জুলাই, ২০০৫ইং তারিখে কার্যকর হইবে৷ ##### [ধারা ২: ২০০৫-০৬ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮১৪২৭,৮৩,৭৫,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-931/section-28199.html) ^sec-2 ২০০৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত একাশি হাজার চারশত সাতাশ কোটি তিরাশি লক্ষ পঁচাত্তর হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-931/section-28200.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷