নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৬

1 min read · Official source

Preamble

২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
  1. এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷
  2. ইহা ১ জুলাই, ২০০৬ইং তারিখে কার্যকর হইবে৷
ধারা ২: ২০০৬-০৭ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৮৭৩২,০৮,৩৭,০০০ টাকা প্রদান

২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত আটাশি হাজার সাত শত বত্রিশ কোটি আট লক্ষ সাঁইত্রিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷

ধারা ৩: নির্দিষ্টকরণ

এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷

Personal project, not an official legal source: pages are scraped copies of official Bangladesh law websites, kept for personal use. Read the full notice.