--- title: "নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৬" description: "২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন যেহেতু ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-" tags: - Legal - Bangladesh source_url: http://bdlaws.minlaw.gov.bd/act-941.html act_id: 941 enacted_at: 2006-06-29 scraped_at: 2026-05-30 language: bn sections: - id: 29045 slug: সংক্ষিপ্ত-শিরোনাম-ও-প্রবর্তন url: http://bdlaws.minlaw.gov.bd/act-941/section-29045.html - id: 29046 slug: ২০০৬০৭-অর্থবত্সরের-জন্য-সংযুক্ত-তহবিল-হইতে-৮৮৭৩২০৮৩৭০০০-টাকা url: http://bdlaws.minlaw.gov.bd/act-941/section-29046.html - id: 29047 slug: নির্দিষ্টকরণ url: http://bdlaws.minlaw.gov.bd/act-941/section-29047.html --- # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৬ # নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৬ > [!Preamble] > ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন > যেহেতু ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; > সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- ##### [ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন](http://bdlaws.minlaw.gov.bd/act-941/section-29045.html) ^sec-1 1. এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০৬ নামে অভিহিত হইবে৷ 2. ইহা ১ জুলাই, ২০০৬ইং তারিখে কার্যকর হইবে৷ ##### [ধারা ২: ২০০৬-০৭ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৮৮৭৩২,০৮,৩৭,০০০ টাকা প্রদান](http://bdlaws.minlaw.gov.bd/act-941/section-29046.html) ^sec-2 ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত আটাশি হাজার সাত শত বত্রিশ কোটি আট লক্ষ সাঁইত্রিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷ ##### [ধারা ৩: নির্দিষ্টকরণ](http://bdlaws.minlaw.gov.bd/act-941/section-29047.html) ^sec-3 এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷