প্রস্তাবনা
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ এর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ (২০১৭ সনের ২৩ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
- (১)এই আইন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২ নামে অভিহিত হইবে।
- (২)ইহা অবিলম্বে কার্যকর হইবে।
২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ৯ এর সংশোধন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ (২০১৭ সনের ২৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “সচিব” শব্দটির পরিবর্তে “পরিচালক (প্রশাসন)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।
২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন
উক্ত আইনের ধারা ১১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১১ প্রতিস্থাপিত হইবে, যথা:¾
১১। পরিচালক (অর্থ) ও পরিচালক (প্রশাসন)।- সরকার, কমিশনকে সহায়তা প্রদানের জন্য, সার্বক্ষণিক একজন পরিচালক (অর্থ) ও একজন পরিচালক (প্রশাসন) নিয়োগ করিবে।