BD Law

Bangladesh Bank (Amendment) Ordinance, 2024

1 min read · Official source

Act information
Official source
bdlaws.minlaw.gov.bd/act-1494.html
Act number
1494
Year
2024
Enacted
2024-08-13
Copied on
2026-11-19
Language
English
Sections
2
Preamble

Bangladesh Bank Order, 1972এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যপূরণকল্পে Bangladesh Bank Order, 1972(P.O. No. 127 of 1972) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

Section ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

  1. (১)এই অধ্যাদেশ Bangladesh Bank (Amendment) Ordinance, 2024 নামে অভিহিত হইবে।
  2. (২)ইহা অবিলম্বে কার্যকর হইবে।

Section ২: P O No 127 of 1972 এর Article 10 এর সংশোধন

Bangladesh Bank Order, 1972(P.O. No. 127 of 1972) এর Article 10 এর clause (5) এর প্রান্তস্থিত কোলন ":" চিহ্নের পরিবর্তে ফুলস্টপ "." চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং proviso বিলুপ্ত হইবে।