BD Law

জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪

1 min read · Official source

Act information
Official source
bdlaws.minlaw.gov.bd/act-1505.html
Act number
1505
Year
2024
Enacted
2024-09-09
Copied on
2026-11-19
Language
Bengali (Bangla)
Sections
2
প্রস্তাবনা

জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ রহিতকরণকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

  1. (১)এই অধ্যাদেশ জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হইবে।
  2. (২)ইহা অবিলম্বে কার্যকর হইবে

ধারা ২: ২০০৯ সনের ৬৩ নং আইন এর রহিতকরণ

জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল।