International Crimes (Tribunals) Act, 1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:—
ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
- (১)এই অধ্যাদেশ International Crimes (Tribunals) (Amendment) Ordinance, 2025 নামে অভিহিত হইবে।
- (২)ইহা অবিলম্বে কার্যকর হইবে।
ধারা ২: Act No. XIX of 1973 এর section 4 এর সংশোধন
International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর section 4 এর sub-section (2) এর—
- (ক)clause (e) এ উল্লিখিত "Statute" শব্দটির পরিবর্তে "Act” শব্দটি প্রতিস্থাপিত হইবে;
- (খ)clause (f) এর পরিবর্তে নিম্নরূপ clause (f) প্রতিস্থাপিত হইবে, যথা:— "(f) In respect of the war of aggression as crime against peace, the provisions of this section shall apply only to persons in a position effectively to exercise control over or to direct the political or military action of a state,"l
ধারা ৩: Act No. XIX of 1973 এর section 8 এর সংশোধন
উক্ত Act এর section ৪ এর sub-section (3A) এ উল্লিখিত ",by order of a Tribunal," কমাগুলি ও শব্দগুলি বিলুপ্ত হইবে।
Act No. XIX of 1973 এর section 9 এর সংশোধন
8। উক্ত Act এর section 9 এর sub-section (3) এ উল্লিখিত "six weeks" শব্দগুলির পরিবর্তে "three weeks" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
ধারা ৫: Act No. XIX of 1973 এর section 11 এর সংশোধন
উক্ত Act এর section 11 এর sub-section (৪) এর পর নিম্নরূপ নূতন sub-section (9) সন্নিবেশিত হইবে, যথা:—
"(9) A Tribunal may order freezing or confiscation of the accused's assets to prevent evasion ог flight, realize compensation under section 20A and ensure justice."।
ধারা ৬: Act No. XIX of 1973 এর section 12 এর সংশোধন
উক্ত Act এর section 12 এর sub-section (3) এ উল্লিখিত "Reports" শব্দটির পরিবর্তে "Complaints, reports" শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে।
ধারা ৭: Act No. XIX of 1973 এর section 19 এর সংশোধন
উক্ত Act এর section 19 এর sub-section (4) এর পর নিম্নরূপ নূতন sub-section (5) সন্নিবেশিত হইবে, যথা:—
"(5) Notwithstanding anything contained in this section, the Tribunal shall not be bound by technical rules of evidence and may adopt and apply expeditious and non-technical procedures."।