[গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাইয়াছে।] রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-
ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
- (১)এই অধ্যাদেশ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।
- (২)যেই তারিখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশ) কার্যকর হইবে সেই তারিখে এই অধ্যাদেশ কার্যকর হইবে।
ধারা ২: ২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশের ধারা ৪ এর সংশোধন
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এর ধারা ৪ এর-
- (ক)উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৩) সরকার সামস্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন কোনো সরকারি কর্মকতাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ প্রদান করিবে।”;
- (খ)উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৪) রাজস্ব নীতি বিভাগের আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক চুক্তি ও মতামত, শুল্ক নীতি, মূল্য সংযোজন কর নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও কাস্টমস সংক্রান্ত চুক্তি অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।”;
- (গ)উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৪ক) সন্নিবেশিত হইবে, যথা:- “(৪ক) রাজস্ব নীতি বিভাগের অন্যান্য অনুবিভাগসমূহের পদসমূহ জনপ্রশাসন, অর্থনীতি, বাণিজ্য নীতি, গবেষণা ও পরিসংখ্যান, হিসাব ও নিরীক্ষা, তথ্য প্রযুক্তির প্রয়োগ এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা বা ব্যক্তিবর্গ হইতে পূরণযোগ্য হইবে।”।
ধারা ৩: ২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশের ধারা ৫ এর সংশোধন
উক্ত অধ্যাদেশের ধারা ৫ এর দফা (চ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (চ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(চ) রাজস্ব নীতি, কর ব্যয় ও রাজস্ব আহরণ পরিস্থিতির প্রভাব বিশ্লেষণ (impact analysis);”।
ধারা ৪: ২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশের ধারা ৭ এর সংশোধন
উক্ত অধ্যাদেশের ধারা ৭ এর-
- (ক)উপ-ধারা (৩) এ উল্লিখিত “নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার” শব্দগুলির পরিবর্তে “নিয়োগ” শব্দ প্রতিস্থাপিত হইবে;
- (খ)উপ-ধারা (৪)
- (৫)ও (৬) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪)
- (৫)ও (৬) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৪) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়কর, মূল্য সংযোজন কর, কাস্টমস আইন বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।
- (৫)রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদসমূহ রাজস্ব আহরণ ও জনপ্রশাসন সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।
- (৬)রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক তফসিলে বর্ণিত আইনসমূহ বাস্তবায়ন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের পদসমূহ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীগণ হইতে পূরণযোগ্য হইবে।”।
ধারা ৫: ২০২৫ সনের ২৪ নং অধ্যাদেশের ধারা ৮ এর সংশোধন
উক্ত অধ্যাদেশের ধারা ৮ এর-
- (ক)দফা (জ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (জ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(জ) রাজস্ব ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধি-বিধান, প্রজ্ঞাপন, রুলিং, নীতিমালা, স্থায়ী আদেশ ও অন্যান্য নির্দেশাবলী প্রণয়ন, সংশোধন ও উহাদের ব্যাখ্যা প্রদান;”;
- (খ)দফা (ট) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ট) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ট) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অটোমেশন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং আন্তঃউইং ও রাজস্ব নীতি বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠা;”।