নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১

1 min read · Official source

Preamble

১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি যেহেতু ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা

এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে৷

ধারা ২: ১৯৯১-৯২ অর্থ বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত ২০৪৫৯,৩৯,৭০,০০০ টাকা উত্তোলন

নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২০ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত চার হাজার একানব্বই কোটি সাতাশি লক্ষ চুরানব্বই হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩-এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে বিশ হাজার চারশত ঊনষাট কোটি ঊনচল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷

ধারা ৩: নির্দিষ্টকরণ

এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান ও প্রয়োগ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ১৯৯২ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর সম্পর্কে তফসিলে বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে৷

Personal project, not an official legal source: pages are scraped copies of official Bangladesh law websites, kept for personal use. Read the full notice.