প্রস্তাবনা
জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০১ রহিতকরণকল্পে প্রণীত আইন। যেহেতু জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০১ রহিতকরণ সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা
এই আইন জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) আইন, ২০০১ নামে অভিহিত হইবে।
ধারা ২: ২০০১ সনের ২৯ নং আইন এর রহিতকরণ
জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০১ (২০০১ সনের ২৯ নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল।