জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২

1 min read · Official source

Preamble

জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ রহিতকরণকল্পে প্রণীত আইনি যেহেতু জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ (২০০০ সনের ৭নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা

এই আইন জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২ নামে অভিহিত হইবে৷

ধারা ২: ২০০০ সনের ৭ নং আইনের রহিতকরণ

জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ (২০০০ সনের ৭নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল৷

ধারা ৩: হেফাজত

উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও-

  1. সরকার কর্তৃক মামলা প্রত্যাহৃত না হইলে সংশ্লিষ্ট কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত, অধিকতর তদন্ত, মামলার বিচার, আপীল এবং অন্যান্য কার্যধারা অব্যাহত থাকিবে;
  2. উক্ত আইনের অধীন স্থাপিত সকল ট্রাইব্যুনাল, সরকার কর্তৃক সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ্ত না করা পর্যন্ত, বহাল থাকিবে৷

Personal project, not an official legal source: pages are scraped copies of official Bangladesh law websites, kept for personal use. Read the full notice.