নির্দিষ্টকরণ আইন, ২০০৩

1 min read · Official source

Preamble

২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইনি যেহেতু ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
  1. এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০০৩ নামে অভিহিত হইবে৷
  2. ইহা ১লা জুলাই, ২০০৩ ইং তারিখে কার্যকর হইবে৷
ধারা ২: ২০০৩-০৪ অর্থ-বত্সরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৬৫৫৫৮,১৯,০৯,০০০/- টাকা উত্তোলন

২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত পঁয়ষট্টি হাজার পাঁচশত আটান্ন কোটি ঊনিশ লক্ষ নয় হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷

ধারা ৩: নির্দিষ্টকরণ

এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷

Personal project, not an official legal source: pages are scraped copies of official Bangladesh law websites, kept for personal use. Read the full notice.