BD Law

নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৩

1 min read · Official source

Act information
Official source
bdlaws.minlaw.gov.bd/act-1117.html
Act number
1117
Year
2013
Enacted
2013-06-12
Copied on
2026-11-19
Language
Bengali (Bangla)
Sections
3
প্রস্তাবনা

২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম

এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৩ নামে অভিহিত হইবে।

ধারা ২: ২০১২-২০১৩ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১১০০০,৫৫,১১,০০০ (এগার হাজার কোটি পঞ্চান্ন লক্ষ এগার হাজার) টাকা প্রদান

২০১৩ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১১০০০,৫৫,১১,০০০ (এগার হাজার কোটি পঞ্চান্ন লক্ষ এগার হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

ধারা ৩: নির্দিষ্টকরণ

এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।