BD Law

নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৯

1 min read · Official source

Act information
Official source
bdlaws.minlaw.gov.bd/act-1290.html
Act number
1290
Year
2019
Enacted
2019-06-30
Copied on
2026-11-19
Language
Bengali (Bangla)
Sections
3
প্রস্তাবনা

২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম।

এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৯ নামে অভিহিত হইবে।

ধারা ২: ২০১৮-১৯ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৫১৬৬,১৮,৫৪,০০০ (পনেরো হাজার একশত ছেষট্টি কোটি আঠারো লক্ষ চুয়ান্ন হাজার) টাকা প্রদান।

২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১৫১৬৬,১৮,৫৪,০০০ (পনেরো হাজার একশত ছেষট্টি কোটি আঠারো লক্ষ চুয়ান্ন হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

ধারা ৩: নির্দিষ্টকরণ

এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উলিস্নখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।