BD Law

স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

1 min read · Official source

Act information
Official source
bdlaws.minlaw.gov.bd/act-1557.html
Act number
1557
Year
2025
Enacted
2025-08-18
Copied on
2026-11-19
Language
Bengali (Bangla)
Sections
4
প্রস্তাবনা

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

  1. (১)এই অধ্যাদেশ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।
  2. (২)ইহা অবিলম্বে কার্যকর হইবে।

ধারা ২: ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২ এর সংশোধন

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

  1. (ক)দফা (৫৫ক) বিলুপ্ত হইবে; এবং
  2. (খ)দফা (৬১ক) বিলুপ্ত হইবে।

২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২০ক এর বিলুপ্তি

উক্ত আইন এর ধারা ২০ক বিলুপ্ত হইবে।

ধারা ৪: ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২১ এর সংশোধন

উক্ত আইন এর ধারা ২১ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।