BD Law

উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

2 min read · Official source

Act information
Official source
bdlaws.minlaw.gov.bd/act-1562.html
Act number
1562
Year
2025
Enacted
2025-09-04
Copied on
2026-11-19
Language
Bengali (Bangla)
Sections
5
প্রস্তাবনা

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

ধারা ১: সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

  1. (১)এই অধ্যাদেশ উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।
  2. (২)ইহা অবিলম্বে কার্যকর হইবে।

ধারা ২: ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ২ এর সংশোধন

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

  1. (ক)দফা (ড) এ দুইবার উল্লিখিত “মহিলা” শব্দটির পরিবর্তে “নারী” শব্দটি প্রতিস্থাপিত হইবে;
  2. (খ)দফা (ডড) বিলুপ্ত হইবে;
  3. (গ)দফা (ঢ) এর প্রান্তস্থিত “;” সেমিকোলন চিহ্নটির পরিবর্তে “।” দাঁড়ি চিহ্নটি প্রতিস্থাপিত হইবে; এবং
  4. (ঘ)দফা (ণ) বিলুপ্ত হইবে।

ধারা ৩: ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ১৬ক এর বিলুপ্তি

উক্ত আইন এর ধারা ১৬ক বিলুপ্ত হইবে।

ধারা ৪: ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ২০ এর সংশোধন

উক্ত আইন এর ধারা ২০ এর-

  1. (ক)উপ-ধারা (১) এ উল্লিখিত “মহিলা” শব্দটির পরিবর্তে “নারী” শব্দটি প্রতিস্থাপিত হইবে;
  2. (খ)উপ-ধারা (২) এ তিনবার উল্লিখিত “মহিলা” শব্দটির পরিবর্তে “নারী” শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং
  3. (গ)উপ-ধারা (২) এর দফা (গগ) বিলুপ্ত হইবে।

ধারা ৫: ১৯৯৮ সনের ২৪ নং আইনের বিভিন্ন ধারার উপান্তটীকা ও বিধানের সংশোধন

উক্ত আইন এর-

  1. (ক)ধারা ৬ এ উল্লিখিত “মহিলাদের” ও “মহিলাকে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “নারীদের” ও “নারীকে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
  2. (খ)ধারা ১২, ১৩খ, ১৪ ও ২১ এর উপান্তটীকায় উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং
  3. (গ)ধারা ৬, ৯, ১২, ১৩, ১৩ক, ১৩খ, ১৩গ, ১৩ঘ, ১৪, ১৬, ১৭, ২০, ২১, ২৯ ও ৬৩ এ এক বা একাধিকবার উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ প্রতিস্থাপিত হইবে।